আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাকাতিয়া প্রদেশের নেয়ামাতাবাদ এলাকায় গত বুধবার এ হামলা হয়েছে বলে স্থানীয় গ্রামীণ নেতারা জানিয়েছেন। অবশ্য হামলায় কেবলমাত্র উগ্রবাদীরা নিহত হয়েছে বলে মার্কিন এবং কর্মকর্তারা দাবি করেছেন।
নিউ ইয়র্ক টাইমস বলেছে, হামলায় তিনটি ড্রোন অংশ নিয়েছিল। ড্রোন থেকে প্রথম দফায় একটি গাড়ির ওপর হামলা করা হয়। গাড়িতে করে একজন গ্রামীণ নেতা জমির বিবাদ মেটানোর জন্য যাচ্ছিলেন। হামলায় তিনিসহ ১২ জন নিহত হন।
হতাহতদের সহায়তায় স্থানীয় লোকজন এগিয়ে আসার পর ন্যক্কারজনক ভাবে দ্বিতীয় দফা হামলা করা হন। এতে আরো দুই জন নিহত হয়। এ ছাড়া তৃতীয় দফা হামলায় নিহত হয়েছেন তিনজন।
প্রথম দফা হামলায় নিহত গ্রামীণ নেতার নাম হাজি রুজুউদ্দিন। তিনি তালেবান বিরোধী শক্ত অবস্থান নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক আফগান সিনেটর হাজি মুহাম্মদ হাসান।
এ ছাড়া, আফগান গভর্নর শায়েস্তা খান আখতারজাদেহ বলেছেন, মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগান তদন্ত দল। কিন্তু এ সত্ত্বেও পাকাতিয়ায় ড্রোন হামলায় ১৪ উগ্রবাদী নিহত হওয়ার দাবি থেকে সরে আসেনি আমেরিকা।
এসটি





