রাশিয়ার চারপাশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা মোতায়েন করে উস্কানি সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে সর্বাত্মক পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। এ আশংকা ব্যক্ত করেছেন সংবাদ সাময়িকী ‘এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ’র ওয়াশিংটন ব্যুরো প্রধান উইলিয়াম জোন্স।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পরমাণু যুদ্ধের ফলাফল কোনো পক্ষের জন্যেই ভালো নয় কিন্তু কোনোভাবে বিজয়ী হওয়া যেতে পারে এমন ধারণা থেকে অনেকেই এমন যুদ্ধের পাঁয়তারা করছেন।
পোলান্ড ও এস্তোনিয়াতে সামরিক মহড়া চালানোর জন্য ওয়াশিংটন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সব কথা বললেন এ বিশ্লেষক।
রাশিয়াকে ঘিরে সেনা উপস্থিতি জোরদার করার পরিকল্পনার অশুভ ফলাফলের বিষয়েও হুশিয়ারঁ করেন এ বিশ্লেষক। তিনি বলেন, এর মাধ্যমে রাশিয়াকে তীব্র প্রতিক্রিয়া দেখানোর জন্য উস্কানি দেয়া হচ্ছে। এ ছাড়া, ন্যাটো জোট শীতল যুদ্ধের সীমান্তকে অব্যাহতভাবে পূর্ব দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
‘ন্যাটোর উস্কানি রাশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে’
রাশিয়ার চারপাশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা মোতায়েন করে উস্কানি সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে সর্বাত্মক পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। এ আশংকা ব্যক্ত করেছেন সংবাদ সাময়িকী ‘এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ’র
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















