আবারো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কনজারভেটিভ জোটের ম্যালকম টার্নবুল। গত সপ্তাহে অনুষ্ঠিত ভোটে খুব সামান্য ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন টার্নবুল।
টার্নবুলের জয় নিশ্চিত হলে প্রধান বিরোধী দল লিবারেল-ন্যাশনাল জোটের নেতা বিল সর্টনার পরাজয় মেনে নিয়ে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
১৫০ আসনের হাউস অব রিপ্রেজেনটেভিসে প্রতিনিধিত্ব করতে কমপক্ষে ৭৬টি আসন নিশ্চিত করতে হয়। টার্নবুলের দল নিশ্চিত করেছে ৭৪টি আসন। অপরদিকে লেবার দল পেয়েছে ৬৬টি আসন।
এক সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, ‘আমরা সফল ভাবে নির্বাচন করেছি। পার্লামেন্টে আমরা বেশিরভাগ আসনে জয় পেয়েছি। এটি নিশ্চিত যে, আমরাই সরকার গঠন করছি।’
শনিবার অনুষ্ঠিত এই ভোটে প্রধান দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কমপক্ষে ১২টি দলের মধ্যে প্রবল প্রতিযোগীতা লক্ষ্য করা যায়।
জেড





