দুর্নীতির দায়ে চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝু ইয়ংক্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

ঝু ইয়ংক্যান দেশটির একজন সিনিয়র রাজনীতিবিদ যিনি কমিউনিস্ট শাসনের অধীনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন।

সিনহুয়ার রিপোর্টে বলা হয়, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় গোপনীয়তা প্রকাশ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১২ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ঝু ছিলেন চীনের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি। ২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি দমন কর্মসূচীর অংশ হিসেবে তার বিরুদ্ধে আনীত দুর্নীর তদন্ত শুরু করা হয়।

চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের একটি রুদ্ধদ্বার আদালতে তার বিচার অনুষ্ঠিত হয়। সূত্র: বিবিসি।

কেএইচ