কিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, তিন মাসের জন্য রাজধানী ইসলামাবাদের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেশটির সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা হবে। আগামী মাসের প্রথম দিন থেকে এ দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ইসলামাবাদে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি। পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাজধানীর আইন-শৃঙ্খলার রক্ষার লক্ষ্যে তিন মাসের জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামাবাদে শোভাযাত্রা করার জন্য পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’এর নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে কোনো আবেদনপত্র দেয় নি। পিটিআই নেতারা আবেদন করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। সূত্র: আইআরআইবি।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই