রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার যে সিদ্ধান্ত ন্যাটো জোট নিয়েছে তার নিন্দা জানিয়েছে মস্কো। রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ন্যাটো জোটের সিদ্ধান্তকে উপহাস করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট হয়তো মস্কোর সঙ্গে ঠাট্টা করছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক ও বেসামরিক সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়ার পর এ প্রতিক্রিয়া জানাল মস্কো। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিন মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, ন্যাটোতে নিযুক্ত রুশ প্রতিনিধি আলেক্সান্ডার গ্রুশকো বলেছেন, পশ্চিমা সামরিক জোটের এ সিদ্ধান্ত রাশিয়ার সঙ্গে এটির সম্পর্ককে অচলাবস্থার মুখোমুখি দাঁড় করাবে। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন এ জোট শীতল যুদ্ধের দিকে ফিরে যেতে চায়। তার মতে, পশ্চিমা দেশগুলোর কর দাতাদেরকে প্রতারিত করে সামরিক খাতে বাজেট বাড়ানোর কৌশল হাতে নিয়েছে ন্যাটো। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় বলে যে অভিযোগ পশ্চিমা দেশগুলো করেছে তাকে ভিত্তিহীন ও বাস্তবতা-বিবর্জিত বলেও মন্তব্য করেন গ্রুশকো।
এ ছাড়া, রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা অ্যালেক্সি পুশকভ বলেছেন, শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ন্যাটো তার কার্যকারিতা হারিয়েছিল। ইউক্রেন সংকট পাশ্চাত্যকে আবার মৃত শীতল যুদ্ধের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের অজুহাত এনে দিয়েছে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
রাশিয়ার সঙ্গে ঠাট্টা করছে ন্যাটো: দিমিত্রি রোগোজিন
রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার যে সিদ্ধান্ত ন্যাটো জোট নিয়েছে তার নিন্দা জানিয়েছে মস্কো। রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ন্যাটো জোটের সিদ্ধান্তকে উপহাস করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট হয়তো মস্কোর সঙ্গে ঠাট্টা করছে।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















