হঠাৎই আলোচনায় উঠে এসেছে সিরিয়ার একটি অবকাঠামো নিয়ে। সেই অবকাঠামো আর কিছুর নয় খোদ ‘স্ট্যাচু অব লিবার্টি’র। সিরিয়ায় একটি ধ্বংসস্তুপের মতো সুউচ্চ বাড়িকে আদল দেওয়া হয়েছে আমেরিকার নিউইয়র্কে অবস্থিত বিশাল মুর্তি স্ট্যাচু অব লিবার্টির মতো।
সম্প্রতি সিরিয়ার ওই স্ট্যাচু অব লিবার্টির একটি ছবি টুইট করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ ও কলামিস্ট ইয়ান ব্রিমার। ছবিটিকে নির্দেশ করে তিনি লিখেন, ‘আলোপ্পোতে বোমার আঘাতে ধ্বংসস্তপ দিয়ে তৈরী এই স্ট্যাচু অব লিবার্টি বানিয়েছেন সিরিয়ার আর্টিস্ট তাম্মাম আজ্জম।’
ব্রিমারের এই টুইট এতোটাই সারা ফেলে যে, কিছুক্ষনের মধ্যেই বিনির্মিত স্ট্যাচু অব লিবার্টির ছবিটি কিছুক্ষনের মধ্যেই ১২ হাজারেরও বেশি রিটুইট হয়ে যায়। ছড়িয়ে পড়ে সারা বিশ্বময়। তবে, ব্রিমারের ওই টুইটে কিছুটা ফাঁকি রয়ে গিয়েছিলো। আর এই ফাঁকির জন্যই সবাই ধারণা করেছিলো আলেপ্পোতে হয়তো সত্যিকারেই কোন স্ট্যাচু অব লিবার্টির বিশাল কোন রেপ্লিকা তৈরী করা হয়েছে। তবে, আসল ব্যাপার হলো- সিরিয়ান আর্টিস্ট তাম্মাম আজ্জম কম্পিউটার প্রোগ্রামের সহায়তা নিয়েছিলেন এটি তৈরী করতে। আসলে আলেপ্পোতে এমন কোন স্থাপনা গড়ে ওঠেনি। আর তাম্মাম এমনটি করেছিলেন ২০১২ সালে; যখন সিরিয়ায় আরব বসন্তের ঢেউ এসে লাগে।
তাম্মাম এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। অল অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আসলে আমেরিকার রাজনীতিকে উপস্থাপন করার জন্য এমনটি করা হয়নি, করা হয়েছিলো মূলত স্বাধীনতার একটি স্মারক হিসেবে।’ যদিও তাম্মামের এই ছবির মধ্যে অনেক কিছুই খুঁজে পেয়েছেন সারা বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকারীরা। তা না হলে, এর মধ্যে এত আগ্রহ কেন?
জেড





