দুর্বৃত্তের গুলিতে দুজন নিহতের পর বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন।
বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডিয়ান হাইকমিশনার বিনোইট পিয়েরে লারাম ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইললক।
বার্নিকাট দুই বিদেশি খুনের ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের কোনো বাধা দেয়নি।
তিনি বলেন, দুই বিদেশি খুনের ঘটনার পর সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও বাংলাদেশে এখনো নিরাপত্তাহীনতার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ নিয়ে তার অবস্থান তার তাদের দেশের সরকারের পলিসি বলেও জানান বার্নিকাট।
বেলা সোয়া ১০টা থেকে তারা দুপুর পৌনে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক ও ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
এআই





