আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কানদুজ প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১জন নিহত হয়েছেন। রোববার দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যায় খানাবাদ জেলায় ২১ জন সাধারণ মানুষ মারা গেছেন। তবে স্থানীয় কর্মকর্তারা তাদেরকে তালেবান বিরোধী মিশিয়াবাহিনী বলে জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, "একজন আত্মঘাতী তার জামার নিচে থাকা বোমা বিস্ফোরণ ঘটালে খানাবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ২১ জন সাধারণ নাগরিক মারা যান এবং আরো ১০ জন আহত হন।"
তবে খানদুজ প্রদেশের সরকারের মুখপাত্র আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, চার জন নেতাসহ ২২জন মিলিশিয়া বাহিনীর সদস্য মারা গেছেন।
তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার কাবুলে হামলায় ৫১ জন নিহত হওয়ার পর আবার একই ঘটনা ঘটল।
জেডআই





