নরওয়ের প্রধান মসজিদের ইমামকে কুপিয়ে আহত করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। তবে, হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।
জানা গেছে, আহত ইমাম নেহমা আলী শাহ রাজধানী অসলোর সেন্ট্রাল জামাত আহলে-সুন্নাত মসজিদের ইমাম। সোমবার মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তাকে রাস্তায় কুপানো হয়।
নরওয়ের অ্যাফেনপোস্টেন ডেইলি নামের একটি অনলাইন জানিয়েছে, এক দুর্বৃত্ত ছোট্ট কুড়াল নিয়ে ইমামের ওপর হামলা চালায়। তবে, পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে পুলিশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
দুর্বৃত্ত তার মুখে ও হাতে কুপিয়েছে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। পুলিশ দুর্বৃত্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সূত্র: ডন অনলাইন
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





