জোড়া বিস্ফোরণে এক তরুনী (২২) প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা সঙ্কটজনক। সারা দেশে যখন পর্যায়ক্রমে লোকসভা নির্বাচন চলছে তখন এই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ নাগাদ ৯ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্গালোর-গৌহাটি এক্সপ্রেসে বিস্ফোরণটি হয়। ট্রেনটির ৫টা ৩০ নাগাদ চেন্নাই স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট দেরীতে চলছিল। আপাতত চেন্নাই স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আহতদের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞসাবাদ চলছে। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]