যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিজেও নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো ৭ জন। শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তা বারবারা ক্যাম্পাসের কাছে ইসলা ভিস্তায় এ ঘটনা ঘটে। শান্তা বারবার কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাউন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে প্রাপ্ত একটি ভিডিও'র সাথে গোলাগুলির ঘটনার কোনো সংশ্লিষ্টা আছে কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ। ভিডিওতে দেখা যায় এক যুবক বলছে, সে নারীদের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং সে প্রতিশোধ নিবে।
এলাকাটিতে বসবাসরত দুই তৃতীয়াংশ নাগরিকই হল শিক্ষার্থী। গণমাধ্যমের খবরে বলা হয়, বিএমডব্লিউ গাড়ি চালানো অবস্থায় এক ব্যক্তি বন্দুক নিয়ে গুলি করতে শুরু করে। এ সময় ৬ জন নিহত হয়। এক পর্যায়ে পুলিশের সাথে তার সংঘর্ষ হয়।
পুলিশ বন্দুকধারী ব্যক্তিকে মৃত অবস্থায় গাড়িটি থেকে উদ্ধার করে। তার মাথায় একটি বুলেটের ক্ষত ছিল। বন্দুকধারী আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে মারা গেছে সেটা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বারবারা কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাউন বলেছেন, আমারা একটি ভিডিওটেপ পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ভিডিওটি সাক্ষ্য দিচ্ছে যে, হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত।
তিনি আরো বলেন, পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবের একটি ভিডিও'র সাথে পরিচিত ছিল। ভিডিওটির শিরোনাম ছিল ইলিয়ট রাজর্সের উচিত শাস্তি। এতে দেখা যায়, একজন যুবক কয়েক বছর ধরে নারীদের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়ে অভিযোগ করছে।
পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৯টা ৩০মিনিটে গোলাগুলি শুরু হলে তাদেরকে সতর্ক করা হয়। ৬ মিনিট পর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি, সিবিএস।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
যুক্তরাষ্ট্রে গুলিতে বন্দুকধারীসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিজেও নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো ৭ জন। শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তা বারবারা ক্যাম্পাসের কাছে ইসলা ভিস্তায় এ ঘটনা ঘটে। শান্তা বারবার কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাউন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এলাকাটিতে বসবাসরত দুই
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















