জাপানে প্রবল তুষারপাতে অন্তত ৭ জন নিহত ও ১ হাজার মানুষ আহত হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এবারই রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে জানিয়েছে, গতরাত পর্যন্ত তারা ২৭ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করেছে।
জাপানে গভর্নর নির্বাচনের প্রাক্কালে এ তুষারপাত হচ্ছে। এরইমধ্যে তুষারঝড়ে রাজধানী টোকিওর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে- প্রবল তুষারপাতের কারণে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে। অবশ্য, আজ সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391941382.jpg[/img]
এদিকে, তুষারপাতের কারণে অন্তত বিমানের ৭৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রাজধানী টোকিওতে আরো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে মধ্য ও পূর্ব জাপানে প্রায় ৪৫,০০০ ঘার-বাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা, ৯ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
জাপানে তুষারপাতে নিহত ৭, আহত ১ হাজার: বাতিল ৭ শতাধিক ফ্লাইট
জাপানে প্রবল তুষারপাতে অন্তত ৭ জন নিহত ও ১ হাজার মানুষ আহত হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এবারই রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে।
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা গেলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে টহল জাহাজ দিচ্ছে জাপান
বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অনুদান সহায়তা দিচ্ছে জাপান। এ সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে।
কৌশলগত অংশীদারত্বে নতুন অধ্যায় বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।















