যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছে কমপক্ষে ৮ জন। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
দেশটির পুলিশ জানায়, একটি গির্জার মালিকানাধীন বাসটি ফ্লোরিডার গ্লেডস কাউন্টি এলাকার হাইওয়ে দিয়ে পূর্বাঞ্চলীয় স্টেট রোডের দিকে যাওয়ার পথে একটি সিগনালে থামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় বাসটি পাশের একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান বাসের ১৮ আরোহীর মধ্যে ৮ জন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় আরও অন্তত ১০ জনকে।
এআর





