প্রণঘাতী করোনভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে অন্তত ৮৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটির একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মঙ্গলবার (১২ মে) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এমনটা জানিয়েছেন। তারা আরও বলেন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ।
জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, এনিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ হাজার ৪০০ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৭৮ হাজার ২১৪ জন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যায় এই বৃদ্ধি থেকে বোঝা যায় যে, লাতিন আমেরিকায় করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ব্রাজিল। করোনায় বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেখানে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে পর্যাপ্ত পরীক্ষা করা হচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি।
এমবি





