সোমবার (১৮ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। নন-প্রলিফারেশন ট্রিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এই চুক্তির আওতায় দেশগুলো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি করা নিষিদ্ধ।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘায়ি বলেন, ইরানের অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে শর্ত হিসেবে দেখালেও, ইরান এটিকে নিজেদের ন্যায্য অধিকার হিসেবে বিবেচনা করে।

ইরানি মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বাসযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, কারণ যুক্তরাষ্ট্রের উপস্থিতি অঞ্চলে স্থিতিশীলতার বদলে অস্থিতিশীলতা বাড়িয়েছে।

সূত্র: বিবিসি

এস