বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার রাতে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ-বিষয়ক বাণিজ্যদূত বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। রাত সাড়ে নয়টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রুশনারা বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে। গুলশানে রওশনের বাসায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান এ তথ্য জানান।

খালেদা জিয়ার শোক: জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে একটি ট্রাক ঢুকে ১২ জন নিহত হওয়ার ঘটনা এবং তুরস্কের আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ হত্যার ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে খুনের ঘটনার নিন্দা জানান। বাংলাদেশে অবস্থিত জার্মান ও রাশিয়ার দূতাবাসে খালেদা জিয়ার শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।

জারিফ