মালয়েশিয়ার নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে প্রায় ৩০০টি জিনিসের সন্ধান পেয়েছে থাইল্যান্ডের স্যাটেলাইট। বৃহস্পতিবার এসব জিনিসের ছবি প্রকাশ করেছে থাইল্যান্ড। খবর এনডিটিভির।
দক্ষিণ ভারত মহাসাগরে স্যাটেলাইটে ধারণ করা এসব ছবি ওই বিমানটির বলেই ধারণা করা হচ্ছে। তবে তা নিশ্চিত করেনি থাইল্যান্ড কর্তৃপক্ষ। ধারণকৃত ছবিগুলো মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড।
ছবির এসব বস্তু ২ থেকে ১৫ মিটার লম্বা বলে জানা গেছে। দক্ষিণ ভারত মহাসাগরের দুই হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এসব বস্তু ছড়িয়ে আছে। জায়গাটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উল্লেখ্য, পার্থ শহরটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরের কূল ঘেঁষে অবস্থিত।
থাইল্যান্ডের 'জিও-ইনফরমেটিকস এন্ড স্পেস টেকনোলজি ডেভেলপমেন্ট এজেন্সি' এসব তথ্য প্রকাশ করেছে। তবে, এজেন্সিটির প্রধান নির্বাহী আনন্দ স্নিদভঙ্গস বলেন, "এসব ছবি মালয়েশিয়ার নিখোঁজ বিমানেরই তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।"
এসব ছবি থাইল্যান্ডের একমাত্র স্যাটেলাইটটিতে ধরা পড়ে গত সোমবার। তবে, ছবিগুলো বিশ্লেষণ করে প্রকাশ করতে কয়েকদিন লেগে যায় বলে জানায় থাইল্যান্ড।
প্রসঙ্গত, থাইল্যান্ড যে স্থানে এসব বস্তু পাওয়ার কথা জানিয়েছে তা ফ্রান্সের ধারণ করা ছবিগুলো থেকে ২০০ কিলোমিটার দূরে বলে জানা যায়। এর আগে ফ্রান্স জানিয়েছিল, তাদের স্যাটেলাইটে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের ছবি ধারণ করা হয়েছে।
থাইল্যান্ড এর আগে নিখোঁজ বিমানের সিগন্যাল তাদের স্যাটেলাইটে ধরা পড়ার দাবি করেছিল। তারা বলেছিল, নিখোঁজ বিমানটির শেষ সিগন্যালটি তাদের রাডারে ধরা পড়ে। কিন্তু পরবর্তীতে তা সঠিন নয় বলে প্রমাণিত হয়। এর ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে থাইল্যান্ড।
প্রসঙ্গত, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটি ক্রুসহ ২৩৯ জন যাত্রী নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ হয়। বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম উপকূলের কাছ থেকে বিমানটি নিখোঁজ হয়। দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশ অত্যাধুনিক সরঞ্জাম, স্যাটেলাইট দিয়ে খুঁজেও বিমানটির কোন হদিস পায়নি।
অবশেষে মালয়েশিয়া সরকার বিমানটি বিধ্বস্ত হওয়ার এবং এর সকল যাত্রীর নিহত হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তবে, বিমানটির অনুসন্ধান কাজ এখনো চলছে। ধারণা করা হচ্ছে, বিমানটি দক্ষিণ চীন সাগর থেকে ঠিক উল্টো পথে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে যায়। বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে এটিই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু বিমানটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ব্যাপক বজ্রপাত ও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে অনুসন্ধানকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
থাই স্যাটেলাইটে নিখোঁজ বিমানের তিন শতাধিক ছবি
মালয়েশিয়ার নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে প্রায় ৩০০টি জিনিসের সন্ধান পেয়েছে থাইল্যান্ডের স্যাটেলাইট। বৃহস্পতিবার এসব জিনিসের ছবি প্রকাশ করেছে থাইল্যান্ড। খবর এনডিটিভির। দক্ষিণ ভারত মহাসাগরে স্যাটেলাইটে ধারণ করা এসব ছবি ওই বিমানটির বলেই ধারণা করা হচ্ছে।





