লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জর্ডানের রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতানকে অপহৃত করেছে একদল মুখোশ পরা বন্দুকধারী।
মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে আরো বলা হয়, জর্ডান রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতানের গাড়ি লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। এতে গাড়ির চালক গুলিবিদ্ধ হন।
অপরহণকারীরা মুক্তিপণ হিসেবে ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মুক্তি চেয়েছে। ধারাবাহিক অপহরণের এটিই সর্বশেষ ঘটনা।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে একের পর সন্ত্রাসী হামলা লেগে আছে। অবশ্য হামলাকারীরা তাদেরকে জিহাদি হিসেবে দাবি করছেন।
এদিকে সন্ত্রাসী হামলা থামাতে লিবিয়ার কেন্দ্রীয় সরকার ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। একই সঙ্গে গাদ্দাফির ৪১ বছরের শাসনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকেও আটকের চেষ্টা করছে বর্তমান সরকার।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
লিবিয়ায় জর্ডানের রাষ্ট্রদূতকে অপহরণ
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জর্ডানের রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতানকে অপহৃত করেছে একদল মুখোশ পরা বন্দুকধারী। মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে আরো বলা হয়, জর্ডান রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতানের গাড়ি লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা





