যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের উপকণ্ঠে থর্নটন এলাকায় বহুজাতিক চেইন শপ ওয়ালমার্টে ঢুকে এক বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
পাশাপাশি এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করেছে কলোরাডো থর্নটন থানার পুলিশ।
পুলিশের মতে সন্দেহভাজন ব্যাক্তিটিই এই অপরাধের সাথে সংযুক্ত। ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসি ফুটেজ চেক করে নিজেদের টুইটার পেজে এটি শেয়ার করে থর্নটন থানার পুলিশ।
এদিকে হত্যাকান্ডের এক ঘণ্টা পর টুইটারে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওয়ালমার্টের দোকানটিতে গুলির হুমকি আর নেই। পুরো জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লেখ্য এ ঘটনার এক দিন আগে নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১২জন। ২৯ বছর বয়সী একজনকে ঐ ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ গুলি করে তাকে আটক করে।
জেড





