যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস পুলিশ সদর দপ্তরে একদল বন্দুকদারীরা হামলা চালিয়েছে। তারা পুলিশ কর্মকর্তাদের উপর কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুধু এক জন সন্দেহভাজন বন্দুকদারীকে পালিয়ে যেতে দেখা গেছে।

পুলিশ সদর দপ্তরের বাইরে বেশ কয়েকটি ব্যাগ খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে পাইপ বোমাসহ বিষ্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

এই হামলার কারণ সম্পর্কে পুলিশ কোনো কিছু নিশ্চিত করতে পারেনি।

ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে চার জন সন্দেভাজন ব্যক্তি শনিবার সকালের হামায় জড়িত ছিল। কিন্তু এটা নিশ্চিত না।

জেডআই