ইউক্রেনের চলমান বিক্ষোভে দুইজন নিহত হওয়ার পর আগাম নির্বাচন অনুষ্ঠানে সরকারকে হুশিয়ারি দিয়েছে বিরোধী দল।
হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বিরোধী দলের একজন নেতা ভিটালি ক্লিচকো বলেছেন যদি দেশটির প্রেসিডেন্ট আগাম নির্বাচন দিতে রাজি না হন তাহলে বিরোধীদল আরও কঠোর অবস্থানে যাবে।
গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সাথে এক চুক্তি করতে রাজি না হলে ইউক্রেনে এই বিক্ষোভ শুরু হয়।
ইউক্রেইনে রাজনৈতিক সংকট কাটাতে বিরোধীদের সাথে সরকারের একটি আলোচনা ব্যর্থ হবার পর এমন হুশিয়ারি দিয়েছে বিরোধীরা।
বিরোধী দলের নেতা ভিতালি ক্লিচকো বলেছেন যদি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ আগাম নির্বাচন দিতে রাজি না হয় তাহলে যারা বিক্ষোভ করছে তাদের নেতৃত্ব দেবে দলটি।
গত নভেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর গতকালই প্রথমবারের মতো পুলিসের সাথে সংঘর্ষে দুইজন ব্যক্তি নিহত হন।
সেখানকার কৌঁসুলিরা নিশ্চিত করেছেন যারা নিহত হয়েছেন তারা পুলিশের গুলির আঘাতে মারা গেছেন। সেসময় আরো অনেকে আহত হয়।
বুধবার সন্ধ্যার পর পুলিশ বিক্ষোভকারীদের একটি ঘাটি গুঁড়িয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের রাবার বুলেটের জবাবে পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকে অপরাধের আওতাভুক্ত করে নতুন একটি আইন করার প্রতিবাদে বুধবার রাজধানী কিয়েভে নতুন করে আবার বিক্ষোভ দেখা দেয়।
একজন বিক্ষোভকারী বলছিলেন যদি "বিরোধী দল বলে বিক্ষোভ বন্ধ করতে তাহলেই বন্ধ হবে।বিক্ষোভকারীদের উপর পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আমরা তাদের সাথে একমত পোষণ করেছি।কারণ সরকার নতুন যে আইন করেছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হবে। আমি নিশ্চিত করে বলতে পারি এর প্রতিবাদে বিক্ষোভ চলবে"।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ বলেছেন এখানে একটা সমঝোতা হওয়া সম্ভব তবে বিরোধী পক্ষ যে আল্টিমেটাম দিয়েছে সেখান থেকে তাদের সরে আসতে হবে।
মি. আজারভ বলছিলেন প্রাথমিক ভাবে এর দায়িত্বভার বিরোধী দলের নেতাদের ওপর পরে। তারাই বিক্ষোভকারীদের মদদ দিয়ে এই অরাজক অবস্থা তৈরি করেছে। এখন তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে।
গত নভেম্বর থেকেই সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে বিক্ষোভ শুরু হয়। রাশিয়ার অনুকূলে থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সরকার একটি সম্ভাব্য চুক্তি থেকে বিরত থাকায় ওই বিক্ষোভ শুরু হয়।
বুধবার নিজ মন্ত্রী সভার সদস্যদের কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী মেকোলা আজরভ। সূত্র: বিবিসি বাংলা
ঢাকা ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর
আন্তর্জাতিক
'আগাম নির্বাচনের হুশিয়ারি দিয়েছেন ইউক্রেনের বিরোধীদল'
ইউক্রেনের চলমান বিক্ষোভে দুইজন নিহত হওয়ার পর আগাম নির্বাচন অনুষ্ঠানে সরকারকে হুশিয়ারি দিয়েছে বিরোধী দল। হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বিরোধী দলের একজন নেতা ভিটালি ক্লিচকো বলেছেন যদি দেশটির প্রেসিডেন্ট আগাম নির্বাচন দিতে রাজি না হন তাহলে বিরোধীদল আরও কঠোর অবস্থানে যাবে।





