সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় শনিবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলায় অর্থায়ন ও সমর্থন দেওয়ার মতো অপরাধে জড়িত ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচজনের নামও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁরা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।

সূত্র: আরব নিউজ

এস