ঢাকায় চীনের নববর্ষ উদযাপন করা হয়েছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একডেমিতে চীনের নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। এতে বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেন, বাংলাদেশ-চীন এখন বন্ধুত্বের সুসময় অতিবাহিত করছে। দুই দেশই এখন কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ছে। গত বছর ৩৭ হাজার বাংলাদেশি চীন ভ্রমণ করেছেন। আর ৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে গেছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, শত শত বছর ধরে বাংলাদেশ ও চীনের মধ্য সম্পর্ক গড়ে উঠেছে। অনেক চড়াই উৎরায় পেরিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। সেই বন্ধুত্ব এখন আরও সুদৃঢ়। আগামীতে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের ৪৫ বছর পূর্তি, চীনা নববর্ষ ও মুজিব বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনের শিনজিয়ান অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়।

এমবি