ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা চালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, হামাসের সব টানেল ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন তিনি।

ক্যাবিনেট মিটিং এ নেতানিয়াহু বলেন, ইসরায়েল হামাস নির্মিত সব টানেল ধ্বংস করতে বদ্ধপরিকর। এটা হতে পারে শান্তি আলোচনা ছাড়া বা শান্তি আলোচনা সঙ্গে নিয়েই ।

গত ৮ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ১১০০ বেশি মানুষ মারা গেছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘর্ষে ঘর ছাড়া হয়েছেন আরো ৪  লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ