ঢাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক কর্মী ‘অপদস্থ’ হওয়ায় বাংলাদেশ সরকারের কাছে এর জবাব চেয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে ঢাকাস্থ আমাদের হাইকমিশন। আমরা তাদের ব্যাখ্যার ও প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। এটি বাস্তবিক অর্থে একটি দুঃখজনক ঘটনা।’
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সন্ত্রাসীদের অর্থায়ন ও জাল মুদ্রা রাখার অভিযোগ গত মাসে পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। ঢাকার গণমাধ্যমগুলো খবরের মতে, কয়েক দিন আগে বাংলাদেশে অবস্থারত পিআইএ-এর ব্যবস্থাপক আলী আব্বাসের দেহ তল্লাশি এবং এ সময় তার পরিবারের সদস্যদের ‘অপদস্থ’ করা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষ বলছে, সোনা ও মুদ্রা চোরাচালানে জড়িত থাকার সন্দেহে আব্বাসকে তল্লাশি করা হয়। এর কয়েক ঘণ্টা পর করাচি থেকে ঢাকায় অবতরণ করা একটি ফ্লাইটেও তল্লাশি চালানো হয়।
জেআই





