জম্মু-কাশ্মীর সমস্যার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। খবর জিনিউজ।
রবিবার জিনিউজ খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মোদির স্ট্র্যাটেজির তীব্র নিন্দা করে যাদব বলেন, জম্মু-কাশ্মীর সমস্যার কোনো সমাধান তিনি করতে পারলেন না। ফের জম্মু-কাশ্মীরে এই যে সমস্যা হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী তিনি।
লালু প্রসাদ যাদব আরো বলেন, নরেন্দ্র মোদি ভারতের সবেচেয়ে দূর্বল প্রধানমন্ত্রী। তিনি শুধু বড় বড় কথা বলতে জানেন। কিন্তু কীভাবে দেশের মানুষের সমস্যা সমাধান করতে হয়, তা জানেন না।
যাদব বলেন, দেশের মানুষ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক সমস্যায় জর্জরিত রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী হয়ে সেই সমস্ত সমস্যার কোনো সমাধানই তিনি করতে পারছেন না।
এফএফ





