আমেরিকান কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উপলক্ষে আজ(বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।

বুধবার (২১ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ২২ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা, যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস আমেরিকার জাতীয় ছুটির দিন।

তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 

এমবি