ইসরাইলের ট্যাংকের গোলার আঘাতে দক্ষিণ গাজার একই পরিবারের ১৮ সদস্য নিহত হয়েছে।

শনিবার গাজার নিয়ন্ত্রক ইসলামপন্থী সংগঠন হামাস ও ইসরাইলি সেনাদের মধ্যে ১২ ঘণ্টার ‘অস্ত্রবিরতি’ শুরু হওয়ার আগে হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, খান ইউনুস শহরের পূর্বে খুজা গ্রামে আল-নজর পরিবারের ১৮ সদস্য বৃহস্পতিবার আটকা পড়ে। এরপর ইসরাইলি ট্যাংকের আঘাতে তারা নিহত হয়। গোলার আঘাতে আরো অনেকে আহত হয়েছে। 

উল্লেখ্য, ৮ জুলাই থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬৮ জন। এর মধ্যে ১০টি শিশু রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইলের হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ৫,৭০০ জন ফিলিস্তিনি। ১৭ জুলাই থেকে স্থল হামলা শুরু করে ইসরাইল। সূত্র: রয়াটার্স 

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম// টিআই