আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দফতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চল্লিশজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। এতে আহত হেয়েছে প্রায় ৩০ জন
বৃহস্পতিবারের আফগান বার্তা সংস্থা ও তাবিয়ান নামের এক সংস্কৃতিক কেন্দ্রের সামনে এ হামলা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আফগান সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (এজেএসসি) এক টুইট বার্তায় ঘটনার নিন্দা জানিয়েছে। সাংবাদিক সংগঠনটির দাবি গত বছরের তুলনায় এবার আফগানিস্তানে হামলার ঘটনা বেড়েছে।
গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা হয়েছিল, তারপর আবারও আরেকটি গণমাধ্যমের ওপর হামলা চালানো হল।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের মিডিয়া গোষ্ঠীগুলোর ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।
জেড





