হল্যান্ডে মহানবী হজরত মোহাম্মাদ (স.)’কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার নিন্দা অব্যাহত রয়েছে।

আজ (৩০ আগস্ট) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এই ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এই পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আফগানিস্তান এই বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এর আগে গতকাল (বুধবার) পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিরোধী দলের এই ধরণের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে।

ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। এরইমধ্যে ইসলাম-বিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে।  

চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ (স.)’র ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস ঘোষণা করেছেন। 

এমবি