তানজানিয়ায় জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত ও ৬৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে।

একটি সূত্র জানিয়েছে, ওই ট্যাংকার থেকে লোকজন জ্বালানী নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানীসহ ট্যাংকারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, জ্বালানি তেলবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে যান আশপাশে থাকা লোকেরা। এ সময় ট্যাংকারটি বিস্ফোরিত হলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ভয়াবহ এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেনিয়েল এনগোগো নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ। অনেক মানুষ মারা গেছে। তেল চুরি করতে যায়নি এমন অনেক মানুষও মারা গেছে, কারণ এটি খুবই ব্যস্ত একটি রাস্তা।’

জানা গেছে, মরোগোরো শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি বন্দর নগরী দার এস সালাম থেকে ২শ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মরোগোরো শহর কার্গো এবং জ্বালানী সরবরাহের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়।

এটি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।

জানা গেছে, ওই ট্যাংকার থেকে লোকজন জ্বালানী নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানীসহ ট্যাংকারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে।

এএস