মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী হলেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ ফলাফল জানিয়েছে।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জানা গেছে, হিলারি জিতে নিয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ১৩৭টি ইলেক্টোরাল ভোট।

কোন অঙ্গরাজ্যে কতো ইলেক্টোরাল ভোট:
আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কোলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ‌্য ২২ কোটি। তার মধ‌্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হবে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।

এআই