আফগানিস্তানে পাকতিয়া ও গাজনি প্রদেশে তালেবানে আত্মঘাতি ও গাড়ী হামলায় এ পর্যন প্রায় ৭৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১৫০ জন।
নিহতদের মধ্যে শুধু আফগানিস্তানের পাকতিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত হয় ৪১ জন। একটি পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এই আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। বোমা হামলার পর পুলিশের সাথে তালেবানদের বন্দুকযুদ্ধ হয় বলে জানায় কর্তৃপক্ষ।
পাকতিয়া প্রদেশে হামলায় অধিকাংশ নিহতরা সে প্রদেশের সাধারণ নাগরিক এবং পাকতিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে নিজেদের পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহের জন্য একত্রিত হয়েছে বলে সরকারি মাধ্যমে জানানো হয়।
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের উপস্বরাষ্ট্র মন্ত্রী জেনারেল মুরাদ আলী মুরাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, 'ঘটনার সময় মোট ৭ জন আক্রমণকারী অংশ নেয়। দুইজন বোমা বহন করে আর বাকীরা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অংশ নেয়'।
অপরদিকে একই দিনে আফগানিস্তানে গাজনি প্রদেশে একটি গাড়ী বোমা হামলায় প্রায় ৩৪ জন নিহত হয়।
গাজনি প্রদেশের প্রশাসন থেকে বলা হয়, খুব সকালের দিকে আন্দার জেলা প্রশাসন কার্যালয় প্রবেশ পথে এই গাড়ী বোমা হামলা চালানো হয়। যেখানে নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ প্রশাসনের কর্মচারী বলে জানায় তারা।
জেড





