রোববার (২১ আগস্ট) দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তের কাছে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ছিলেন। বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে তারা ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলছিলেন, বাসের ব্রেক কাজ করছে না।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহতদের অবস্থা জানাতে পারেননি।

ব্রাজিলের ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি অনিবন্ধিত ছিল। বাসটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।

এন