শ্রীলংকায় বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে একশ’তে পৌঁছেছে। এছাড়াও ঘরবাড়ি ছাড়া হয়েছে প্রায় ৩ হাজারের মতো মানুষ।
এদিকে শ্রীলংকার কর্তৃপক্ষ নিচু এলাকায় বন্যা তীব্র রূপ নিতে পারে বলে সতর্ক করেছে। জানা গেছে, দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে ভারতের ওষুধপত্রবাহী জাহাজ কলম্বোতে পৌঁছেছে। অঞ্চলটিতে গত ১৪ বছরের মধ্যে সবেচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা শনিবার জানান, বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে একশ’তে পৌঁছেছে এবং অনেকে নিখোঁজ রয়েছে। এছাড়া আরো ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
মৌসুমি এ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে শ্রীলংকা। এ প্রেক্ষাপটে ভারত দেশটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভারতের পাঠানো ত্রাণবাহী আরো একটি জাহাজ সোমবার শ্রীলংকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এএফপি।
জেড





