বহুল আলোচিত মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের তলে বঙ্গোপসাগর অংশে পাওয়ার দাবি করেছে 'জিওরেজোন্যান্স' নামের একটি অনুসন্ধানী দল।
সোমবার ওই অনুসন্ধান কম্পানিকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার সেভেন নিউজ এ খবর দিয়েছে।
প্রসঙ্গত, কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানটি গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। এরপর কয়েক দফায় বিভিন্ন স্থানে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হলেও তার কোনো সত্যতা মেলেনি। এর মধ্যেই 'জিওরেজোন্যান্স' বঙ্গোপসাগরে সেই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার নতুন দাবি তুলল।
নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটটির সন্ধানে সাগরের বিশাল এলাকাজুড়ে মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দল অনুসন্ধান অব্যাহত রেখেছে প্রায় দুই মাস ধরে। তবে যে এলাকায় 'জিওরেজোন্যান্স' ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করছে, তা ওই ক্ষেত্রের পাঁচ হাজার কিলোমিটার দূরে। বিমানের ধ্বংসাবশেষের সন্ধানে সাগরের উপরিভাগে অনুসন্ধান চললেও 'জিওরেজোন্যান্স' বলছে, এটা ভুল। আসলে খুঁজতে হবে সাগরতলে।
এই অনুসন্ধান অভিযানের নেতা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, সাগরের উপরিভাগে ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। এই অনুসন্ধান কম্পানিটি বিমানটির খোঁজে গত ১০ মার্চ তাদের কাজ শুরু করে। সাধারণত পরমাণু অস্ত্র কিংবা সাবমেরিন খুঁজে বেড়ায় তারা। ওই প্রযুক্তি ব্যবহার করেই বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে দুই লাখ বর্গমাইল এলাকাজুড়ে অনুসন্ধান চালাতে শুরু করে তারা।
কম্পানিটির কর্মকর্তা ডেভিড পোপ বলেন, '২০ ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে আমাদের বিশেষজ্ঞরা। তাঁরা ভাবতেই পারেননি, তাঁরা কী পেয়েছেন বঙ্গোপসাগরে।'
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
নিখোঁজ মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে!
বহুল আলোচিত মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের তলে বঙ্গোপসাগর অংশে পাওয়ার দাবি করেছে 'জিওরেজোন্যান্স' নামের একটি অনুসন্ধানী দল।সোমবার ওই অনুসন্ধান কম্পানিকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার সেভেন নিউজ এ খবর
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















