ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির সাবেক আধ্যাত্মিক নেতা ইমাম খোমেনির মাজারে আত্মঘাতি হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ব্যপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে, দেশটির পার্লামেন্টেও প্রকাশ্যে গুলি করেছে এক বন্দুকধারী। এতে একজন নিরাপত্তাকর্মী নিহত ও প্রায় ৮ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে ৪ জন বন্দুকধারী এ হামলা ও গুলি চালায়। তবে, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় তাসনিম নিউজ এজেন্সি।
ইলিয়াস হযরাতি নামে একজন আইনজীবীর বরাত দিয়ে দেশটির টেলিভিশন জানায়, বন্দুকধারীর কাছে ৩টি অস্ত্র ছিল। একটি পিস্তল ও ২টি একে-৪৭ রাইফেল।
স্থানীয় তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে বন্দুধারীর গুলি একজন নিরাপত্তাকর্মীর পায়ে লাগে। তার পাশে থাকা আরও দুইজন সাধারণ মানুষও আহত হয়।
জেড





