সন্ত্রাসী তৎপরতা ও হিংসাত্মক কর্মকান্ডে অংশ নেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত রাহাতুল আশিকিম খানকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

গত মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। খবরটি মার্কিন দৈনিক লসএঞ্জেলস টাইমসে গত ১৮ জুন প্রকাশিত হয়।

অস্টিনের আরেকটি ওয়েবসাইট মারফত জানা যায়, আশিকিম সোমালিয়ার আলকায়েদা সহযোগী আল শাবাবের সঙ্গে যোগাযোগ স্থাপনে পাসপোর্ট এবং সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করেছিলেন।

বষিয়টি জানতে পেরেছিল এফবিআই। অস্টিনেও তার সঙ্গে এক এফবিআই এজেন্টের বৈঠক হয়। সেসময় তিনি জানান, বিদেশে মিশন সফল করতে তিনি একজন সহচরকে নিয়োগ দিতে চান। আর এবিষয়টি কেবল তারই জানা আছে।

উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে এফবিআই এক স্টিং অভিযান চালিয়ে ২১ বছর বয়সী নাফিসকে গ্রেফতার করেছিল। নাফিস ১০০০ পাউন্ডের গাড়ি বোমা দিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ আনা হয়।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ