নেপালে একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সিন্ধুপালচক জেলার দোলাখা খাদিচুর-জিরি রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ৪০ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ’ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল চীনের সংবাদমাধ্যম সিনহুয়া’কে জানান, ৪০ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ’ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এতে ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আহতদের নিকটকর্তী স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

অতিরিক্ত জনাকীর্ণ যানবাহন, রক্ষণাবেক্ষণহীন রাস্তাঘাট ও সরকারি যানবাহনের স্বল্পতা নেপালে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এএস