ক্রাইমিয়ায় রাশিয়ার সেনারা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় সামরিক ঘাঁটিটি দখলে নিয়েছে। ক্রাইমিয়ার শহর সেভাস্তোপলের কাছে বেলবেক বিমান ঘাঁটিতে প্রবেশের সময় রাশিয়ার সেনারা সাঁজোয়া যান এবং স্টান গ্রেনেড ব্যবহার করে।
ইউক্রেনের সৈন্যরা বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। তবে ছেড়ে যাবার আগে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল।পরে এই ঘাঁটির কমান্ডারের নির্দেশে সেনারা তাদের অস্ত্র ঘাঁটিতে রেখে চলে যায়। অবশ্য তার আগেই একজন সেনা আহত হন।
এর আগে সেভাস্তোপোল বন্দরের উত্তরে অবস্থিত নভোফেদোরিভকা নামের আরেকটি বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী।
ওদিকে ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী।
কিয়েভে এক সফরে গিয়ে স্টিফেন হারপার বলেন ইউক্রেনের অখণ্ডতা রক্ষার নিশ্চয়তা ভাঙ্গার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য রাষ্ট্রগুলোকে উস্কে দিয়েছেন।
এর আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে বলেন রাশিয়া ইউরোপকে ভাঙ্গার চেষ্টা করছে।
ইউরোপীয় নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ও-এস-সি-ই’র একশ জনের একটি প্রতিনিধি দল এখন ইউক্রেনের পথে রয়েছে। ইউক্রেনের নয়টি অঞ্চল তারা পরিদর্শন করবে। এই নয়টি অঞ্চলের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলও আছে— যেখানে রাশিয়ার সাথে একত্রিত হবার দাবিতে এখনও সহিংসতা চলছে।
এই পর্যবেক্ষকদের ক্রাইমিয়ায় যেতে দেয়া হবে না বলে জানিয়েছে রাশিয়া। তবে পর্যবেক্ষকরা ইউক্রেনের সমস্যার সমাধানে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেছে রাশিয়া। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
রাশিয়ার নিয়ন্ত্রণে ক্রাইমিয়ার বড় সামরিক ঘাঁটি
ক্রাইমিয়ায় রাশিয়ার সেনারা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় সামরিক ঘাঁটিটি দখলে নিয়েছে। ক্রাইমিয়ার শহর সেভাস্তোপলের কাছে বেলবেক
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















