ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব কোন গাড়ি নেই। রাজধানী নয়া দিল্লিতে নেই তার কোন ব্যাংক একাউন্ট। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অনলাইন জি নিউজ এ খবর দিয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোন ‘মোটর যান/আকাশযান/প্রমোদ তরী/জাহাজ’ নেই।

দিল্লিতে তার কোন ব্যাংক একাউন্ট না থাকায় তিনি ব্যাংকিং করেন গুজরাটে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। তারপর ৩০শে জানুয়ারি পর্যন্ত তার সম্পর্কে যেসব তথ্য আছে তা প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে।

এসএইচ