কাশ্মিরে ভারত অধিকৃত সীমান্তবর্তী এলাকা উরিতে জঙ্গি হানায় নিহত ভারতীয় সেনার সংখ্যা বেড়ে দাড়াল ২০৷ নিহতদের মধ্যে দু’জন এই রাজ্যের বাসিন্দা৷
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জখম আরও ১৮ জওয়ান৷ রবিবার সাতসকালে হামলায় রক্তাক্ত হয়েছে উরি সেনাঘাঁটি৷ যা গত ২৬ বছরের মধ্যে উপত্যকায় সবথেকে ভয়াবহ জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে৷ হামলাকারী চার জঙ্গিকে খতম করা হয়েছে৷
নাশকতার জেরে সোমবার উপত্যকা থমথমে৷ জঙ্গি হামলার কড়া নিন্দা করে ভারতের প্রধানমন্ত্রী জানান, এর উচিত শাস্তি দেওয়া হবে। জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ হামলার পিছনে ছিল বলেই দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷
জেড





