গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশে অবস্থিত জঙ্গিদের নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার রাতে টেলিফোন করে একথা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।
এসএম





