বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক শরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এই দুই প্রার্থীর মধ্যে আরও দুটিসহ মোট তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে।
এবারের বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এনবিসি টিভির অ্যাংকর লেস্টর হল্ট। মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হয়, প্রতিটি বিতর্ক হবে ৯০ মিনিট করে। এই দুই প্রার্থী অসংখ্য বিতর্ক ও নির্বাচনী সভায় অংশ নিয়েছেন, পত্রিকা-টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এই বিতর্কের গুরুত্ব একটু আলাদা।
এছাড়া ইতোমধ্যে প্রায় দেড় বছর কাটিয়েছেন তারা নিজেদের যোগ্যতা প্রমাণে। আরও দুটি বিতর্ক অনুষ্ঠিত হলেও প্রথম বিতর্কে যে পরাজিত হবেন তার পক্ষে উঠে দাঁড়ানো হবে খুব কঠিন।


এমএনজে