জাপানের মূল দ্বীপ ওকিনাওয়ায় মঙ্গলবার শক্তিশালী টাইফুন নিউগুরি আঘাত হেনেছে। ওই এলাকায় প্রবল বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। ৫ লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ঝড়ে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং বিমান ও নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। ৬২ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। আবহাওয়া সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করে। এই সতর্কতার অর্থ জীবনের হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।
ঘুর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় ২১৬ কিলোমিটারে দাঁড়াচ্ছে এবং বিশাল ঢেউ আছড়ে পড়ছে।
স্থানীয় কর্তৃপক্ষ ওকিনাওয়ার চার লাখ ৮০ হাজার বাসিন্দাকে হয় বাড়িতে থাকতে না হয় আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে ৮৩ বছরের এক বৃদ্ধাসহ চারজন আহত এবং একজন জেলে নিখোঁজ রয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার মুখপাত্র সাতোশি এবিহারা সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ঝড়ো বাতাস ও প্রবল বর্ষণের কারণে যথেষ্ট ঝুঁকি তৈরি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না যেতে তিনি পরামর্শ দেন। এছাড়া বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকারও পরামর্শ দেন তিনি।
ঝড়ের কারণে প্রায় ৫০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কয়েকটি দ্বীপের সমষ্টি ওকিনাওয়া জাপানের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এখানে বৃহৎ মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। প্রায় ২৬ হাজার মার্কিন সৈন্য এখানে অবস্থান করছে।
আবহাওয়ার সর্বশেষ খবরে বলা হয়েছে, ঝড়টির তীব্রতা কিছুটা কমে এসেছে। পূর্ব চীন সাগর পাড়ি দিতে দিতে এটি আরো দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিতে পারে বলে আংশকা করা হচ্ছে। সূত্র: বিএসএস
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
জাপানে নিউগুরির আঘাত, সরানো হয়েছে ৫ লাখ মানুষকে
জাপানের মূল দ্বীপ ওকিনাওয়ায় মঙ্গলবার শক্তিশালী টাইফুন নিউগুরি আঘাত হেনেছে। ওই এলাকায় প্রবল বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। ৫ লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে





