হাঙ্গেরির প্রত্যন্ত গ্রাম এ্যাজোথালোমে মুসলিম পোশাক পরিধান করা এবং আজান দেয়া নিষিদ্ধ করা হয়েছে। তারা মুসলিমদের পাশাপাশি যারা বহুত্ববাদ সংস্কৃতি ধারণ করে এবং সমকামিতাকে বৈধতা দেয় তাদেরকেও নিষিদ্ধ করেছে ওই গ্রামে। সেই গ্রামের বাসিন্দাদের মতে, তারা লড়াই করছে এবং চালিয়ে যাবে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে। খবর বিবিসির।
গ্রামের মেয়র লাতসলো তোরোস্কাই জানিয়েছেন, তারা চান পশ্চিম ইউরোপ থেকে খ্রীষ্টান এবং সাংস্কৃতিক বহুত্ববাদ বিরোধীরা এখানে এসে বসতি স্থাপন করুক। তার মতে ইউরোপে আফ্রিকান ও এশিয়ান মানুষদের সমাগম যাদের দেশ জনবহুল দেশ হিসেবে পরিচিত এবং তারা যথাযথভাবে কোন ধর্ম পালন করতে পারে না। যার ফলে তারা বহুত্ববাদ সংস্কৃতি লালন করে এবং তাদের মাঝে বিশৃঙ্খলাও বেশি।
গ্রামটিতে স্থানীয়ভাবে আইন জারি করে হিজাব, আজান ও সমকামীদের নিষিদ্ধ করা হয়েছে। মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার জন্যও আইনে পরিবর্তন আনা হচ্ছে।
তবে একাধিক আইনজীবীর দাবী, এসব আইন হাঙ্গেরির সংবিধানের বিরোধী। এ ব্যাপারে সরকার চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে স্থানীয় লোকজনও নতুন আইনের পক্ষে সমর্থন জানিয়েছে।
জেড





