মালয়েশিয়ায় বাংলাদেশ নতুন হাইকমিশনার হয়েছেন শহীদুল ইসলাম। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার এ কে এম আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন শহীদুল ইসলাম। এর আগে তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে কুয়ালালামপুর এয়ারপোর্ট পৌঁছালে শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক শহীদুল ইসলাম ১৯৮৪ ব্যাচ বিসিএস (এফএ) ক্যাডারের সদস্য। সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেন।

বিশিষ্ট কূটনীতিক শহীদুল ইসলাম তার কর্মজীবনে ব্রাসেলস, কলম্বো, আবুধাবী, রোম ও লসএঞ্জেলেসে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার ডিগ্রি লাভ করেন এবং বেলজিয়ামের ইউনির্ভাসিটি লিব্রে ডি ব্রুসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে দ্বিতীয়বার মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

ইআর