তুরস্কের কাছে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা বিক্রির চুক্তি করলো যুক্তরাষ্ট্র । উত্তরাঞ্চলীয় ইরাকে কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সঙ্গে আংকারার উত্তেজনা যখন চরমে, তখন এ চুক্তি করা হলো।

তুর্কি সেনা কর্মকর্তারা বলেছেন, তুরস্ক একটি অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে সে সময় এ চু্ক্তি হলো, তাই একে সময়োপযোগী বলা যায়।

তুরস্কের কাছে যে সব বোমা বিক্রি করা হবে তার মধ্যে বিএলইউ-১০৯ বাঙ্কার বিধ্বংসী বোমাও থাকবে। এই প্রথম এ জাতীয় বোমা তুরস্কের কাছে বিক্রি করছে আমেরিকা।

বিএলইউ-১০৯ বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় সাড়ে পাঁচশ পাউন্ড বিস্ফোরক থাকে। ভূগর্ভে আঘাত হানা না পর্যন্ত এ বোমা বিস্ফোরিত হয় না।

ইরাক এবং আফগানিস্তানে এ বোমা ব্যবহার করেছে আমেরিকা।২০২০ সালের মধ্যে সব বোমা সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করছে আংকারা।

এমবি