সর্বপ্রথম ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে টেক্সাসের এক ব্যক্তিকে তারা শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এ ভাইরাসটি শনাক্ত করা হলো।
এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন কেন্দ্রের পরিচালক টম ফ্রাইডেন বলেন, লাইবেরিয়া থেকে এই রোগী ইবোলা আক্রান্ত হয়েছেন। তবে তিনি বলেন, এই ঘটনাটি নিয়ন্ত্রণ করা হবে এবং রোগটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বেনা।
এদিকে পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের ইবোলা রেসপন্সটিমের নতুন প্রধান বলেছেন, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে আগামী ৬০ দিনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে এই ভাইরাস বাতাসে ছড়াবে বলে সতর্কবাণী দিয়েছেন।
এ সময়ের মধ্যে সত্তর শতাংশ রোগীকে চিকিৎসা দিতে হবে এবং একই সাথে সত্তর শতাংশ শেষকৃত্য নিরাপদ স্থানে হতে হবে, এন্থনি বানব্যারি দায়িত্ব গ্রহণের পর ঘানায় দেয়া এক বক্তব্যে ইবোলা ভাইরাস নিয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন।
ইআর





